মিরপুর ১১ নম্বরে ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ, আহত ১
সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে
ঢাকা: রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ও একটি পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক যুবক আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা ৩৭ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, হঠাৎ বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ও পেট্রোলবোমায় আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




