১০ অক্টোবর ২০২৬, ০১:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পুলিশের চাকরি করে ৯৮ লাখের সম্পদ, ৬৫ লাখ গোপন—চট্টগ্রামে সার্জেন্টের সাজা

সূত্র: Suprobhat Bangladesh / সাধারণ

সংবাদ থেকে

পুলিশের চাকরি করে নিজের নামে ৯৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছিল বেলায়েত হোসেনের বিরুদ্ধে। এর মধ্যে ৬৫ লাখ ৮৩ হাজার টাকার সম্পদের তথ্য দুদকের কাছে গোপন করার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। সেই মামলায় এবার সাজা পেলেন পুলিশের সাবেক এই সার্জেন্ট।

চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ মো. মিজানুর রহমান তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে মোট ৮৯ লাখ ৭৭ হাজার ৭৪২ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডিত বেলায়েত হোসেন নোয়াখালীর সুধারাম উপজেলার নোয়ান্নাই গ্রামের মৃত শামসুল হকের ছেলে। পুলিশের চাকরি থেকে অবসরে যাওয়া এই আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর