১২ অক্টোবর ২০২৬, ১০:০৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

যাচাই-বাছাইয়ে আটকে গেছে ২৫০ জেলের চাল, তালিকার বাইরে সাড়ে তিন হাজার

সূত্র: Suprobhat Bangladesh / সাধারণ

সংবাদ থেকে

সাগরে যাওয়ার উপায় নেই, ঘরেও কাজ নেই। মাছ ধরার নিষেধাজ্ঞার মধ্যে সরকারি ২৫ কেজি চালের অপেক্ষায় মহেশখালীর জেলেরা। কিন্তু জেলে তালিকা যাচাই-বাছাই করতে গিয়ে কালারমারছড়া ইউনিয়নের ২৫০ জনের চাল আটকে গেছে। পুরো উপজেলায় সাগর ও উপকূলনির্ভর জেলে ১০ হাজারের বেশি হলেও সরকারি তালিকায় আছেন ৬ হাজার ৫০০ জন।

মৎস্য দপ্তর বলছে, তালিকা থেকে মৃত জেলে, একই ব্যক্তির একাধিক নাম ও অ-জেলেদের বাদ দিতে যাচাই করা হচ্ছে। তবে জেলেদের অভিযোগ, এই প্রক্রিয়ায় প্রকৃত জেলেরাও বাদ পড়ছেন। ফলে নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তা পাওয়ার যোগ্যদের তালিকা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এবার মহেশখালীর ৬ হাজার ৫০০ নিবন্ধিত জেলের জন্য ১৬২ দশমিক ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জনপ্রতি ২৫ কেজি হারে ইউনিয়ন পরিষদের মাধ্যমে চাল বিতরণও শুরু হয়েছে। তবে যাচাই শেষ না হওয়ায় কালারমারছড়ার ২৫০ জেলের বরাদ্দ ছাড় হয়নি।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

১০টি সংবাদমাধ্যমে প্রকাশিত

ত্রিশালে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, শিগগিরই হবে সম্ভাব্যতা সমীক্ষা: বিমানমন্ত্রী

৩টি সংবাদমাধ্যমে প্রকাশিত

সেই জার্মান পর্যটকের ল্যাপটপ নাটোরে উদ্ধার

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলায় পাকিস্তানি নাগরিক নিহত, আহত ১১

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত