৬ নভেম্বর ২০২৬, ১৪:১৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সদরপুরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সূত্র: Silkcity News / অপরাধ

সংবাদ থেকে

ফরিদপুরের সদরপুরে নাশকতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজ বেপারী (৫৬) এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বিদ্যুৎ হাওলাদার (৪৭)। মিরাজ বেপারী চরনাছিরপুর ইউনিয়নের কাজীর কান্দি গ্রামের আমিন উদ্দিন বেপারীর ছেলে। অপরদিকে, বিদ্যুৎ হাওলাদার ইব্রাহীম মুন্সী কান্দি গ্রামের মালেক হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর