গবেষণা মাঠ ফেরত চেয়ে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সূত্র: Silkcity News / শিক্ষা

সংবাদ থেকে
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নিজস্ব গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে রাজধানীর সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের সড়কে অবস্থান নেন তারা।
গবেষণা মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সিঁড়িতে শিক্ষার্থীদের এক সভায় অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী, গবেষণা মাঠ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেন তারা।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





