উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন

সংবাদ থেকে
ঢাকা: ইট-পাথরের শহরে দামি বাড়ি আর উঁচু ভবনের ভিড়ে হারিয়ে যাওয়া ‘সুখ’ ফিরিয়ে আনতে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে পরিকল্পিত সুখের শহর ‘হ্যাপিলি’। ‘Money Cannot Buy Happiness. A City Can’-এই যুগান্তকারী দর্শনকে ধারণ করে ৩১ অক্টোবর (শনিবার) রাজধানীর ফোর্টিসের
উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত ‘ব্রেভ ফ্যামিলি ডে ২০২৬’ উৎসবে শহরটির মহাপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
কোচ কাঞ্চন একাডেমির আয়োজনে এই বর্ণাঢ্য উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো সফল উদ্যোক্তা ও তাদের পরিবার অংশ নেন। ব্রেভ-এর ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই পারিবারিক মিলনমেলায় উদ্যোক্তাদের জন্য একটি এক্সক্লুসিভ আবাসন ও পেশাদার নেটওয়ার্কিং হাব হিসেবে ‘ব্রেভ ভ্যালি’ (BRAVE Valley)-এর রূপরেখাও পেশ করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




