৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৪ গ্রেপ্তার

সূত্র: Habiganj Express / অপরাধ

সংবাদ থেকে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ও বহুল আলোচিত একটি অপহরণ মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা পরোয়ানাভুক্ত ও অপহরণ মামলার আসামিরা এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের দিকনির্দেশনায় এসআই ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিদের পাশাপাশি অপহরণ মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার কাকুরা গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে ফয়েজ মিয়া (২৩), লহরজপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে রুহেল মিয়া, পিটুয়া (মাঝপাড়া) গ্রামের মৃত ওয়ারিশ উল্লার ছেলে শিফার উদ্দিন এবং পৌর এলাকার গন্ধা গ্রামের মৃত জুলমত খার ছেলে সাজ্জাদুর রহমান প্রকাশ সাজু মিয়া (৩০)।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর