৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

৬২ হাজার মেট্রিক কয়লা নিয়ে পায়রায় ভিড়লো মাদার ভ্যাসেল

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

পটুয়াখালী: ৬২ হাজার ১০০ মেট্রিকটন কয়লা নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরে ভিড়েছে সাড়ে ১৩ মিটার গভীরতার ‘এমভি এমবিএস তাইসি’ নামের একটি মাদার ভ্যাসেল।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আটটায় সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটি বন্দরের বর্হিনোঙ্গরে (৫০ কিলোমিটার গভীর সাগরে) এসে পৌছায়। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের এ জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে। এসব কয়লা পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে।

পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস.এম শরিফুর রহমান বলেন, ‘গতকাল রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের আউটারে এসে নোঙ্গর করে। আজ থেকেই পন্য খালাস কার্যক্রম শুরু হবে। অর্ধেকের বেশি পন্য খালাস করে জাহাজটি টার্মিনালে এসে বাকি পন্য খালাস করবে। এখন থেকে একের পর এক জাহাজ আসতে থাকবে এবং বন্দর দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে।’

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর