৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অক্টোবর মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম

সূত্র: Moulvibazar24 / বাংলাদেশ

সংবাদ থেকে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার জেলার অক্টোবর মাসে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি, মামলা নিষ্পত্তি এবং সামগ্রিক কর্মমূল্যায়নে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে এই শ্রেষ্ঠত্বে ভূষিত করা হয়।

​এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ মনিরুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

​পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম বলেন,আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভালো কাজের এই স্বীকৃতি অন্যান্য কর্মকর্তাদেরও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর