৫ নভেম্বর ২০২৬, ২২:৫৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পদ্মার বালু ব্যবসা নিয়ে দুই পক্ষের বিরোধ, গুলিবর্ষণ

সূত্র: Dhaka News24 / অপরাধ

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালু মহাল দখল ও বালু ব্যবসা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে ফের থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নদীপথে আসা একদল সশস্ত্র সন্ত্রাসী কফি হাউসে অতর্কিত গুলিবর্ষণ করলে এসএসসি পরীক্ষার্থীসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া বড়পাড়ায় পদ্মা নদীসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মধ্যরাত পর্যন্ত ঈশ্বরদী থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় সাঁড়া মাঝদিয়া এলাকায় পদ্মাতীরের একটি কফি হাউসে কয়েকজন কফি পান করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে তিনটি স্পিডবোটে করে একদল সশস্ত্র সন্ত্রাসী নদীতীরে নেমে আচমকা এলোপাতাড়ি গুলিবর্ষণ ও হামলা শুরু করে। মুহুর্মুহু গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে কফি হাউসে থাকা মানুষজন ও স্থানীয় বাসিন্দারা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন এবং মুহূর্তের মধ্যে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর