বাঘায় নকল ওষুধের কারখানায় অভিযান এক লাখ টাকা জরিমানা
সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেতুলিয়া বাজারে নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।
বুধবার বিকেলে থানা পুলিশের সহযোগিতায় বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুহরাত জাহান অনন্যা এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কারখানায় উপস্থিত অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
মূল প্রতিবেদন: Sonali Sangbad
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




