৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাবিতে শুরু হয়েছে চার দিনব্যাপী পর্যটন মেলা ও ফুড ফেস্টিভ্যাল

সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে শুরু হয়েছে চার দিনব্যাপী চতুর্থ ‘পর্যটন মেলা ও ফুড ফেস্টিভ্যাল-২০২৬’।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের সামনে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। চার দিনব্যাপী এই আয়োজন আগামী শনিবার (০৭ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় বাহারি খাবারের স্টল, হস্তশিল্প এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা, আলকাপ, গম্ভীরা ও ড্যান্স ক্লাবের সাংস্কৃতিক প্রদর্শনী অন্তর্ভুক্ত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. ফরিদুল ইসলাম বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যে সমৃদ্ধ বাংলাদেশে পর্যটন খাতের টেকসই বিকাশে দক্ষ জনবল প্রয়োজন। শিক্ষা ও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে বিটিবির সিইও ব্যারিস্টার মোনতাসিম বিল্লাহ ফারুকী, সাবেক সিইও জাবেদ আহমেদ, বিটিবি পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুনুর রশীদ এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর