হংকংয়ের আন্দোলনকর্মীর ১০ বছরের কারাদণ্ড
সূত্র: Silkcity News / আন্তর্জাতিক

সংবাদ থেকে
হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের পরিচিত মুখ জোশুয়া ওংকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার শহরটির জাতীয় নিরাপত্তা আইনে বিদেশি সংস্থার সঙ্গে আঁতাতের অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়।
এর আগে শহরটিতে গণতন্ত্রের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছিল, যার মধ্যে কিছু বিক্ষোভ সহিংস রূপ নেয়। নতুন এই আইনের ফলে গণতন্ত্রপন্থী আন্দোলনে যুক্ত অনেক তরুণের প্রতিবাদ ও রাজনৈতিক কর্মকাণ্ড কার্যত বেআইনি হয়ে পড়ে। জোশুয়া ওং ছিলেন তাদেরই একজন।
হাইকোর্টের বিচারক উইলিয়াম ট্যাম জনাকীর্ণ আদালতে রায় ঘোষণার সময় বলেন, ‘অপরাধের গুরুত্ব বিবেচনা করেই শাস্তি দেওয়া উচিত।’
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




