ঢাকা মেডিকেলের স্বাস্থ্যসেবা প্রত্যক্ষ করলেন দুদক চেয়ারম্যান

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে আকস্মিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা প্রত্যক্ষ করেন।
আজ দুপুরে দুদক চেয়ারম্যান কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া, সচিব মো. সাইদুর রহমান খান, বিশেষ অনুবিভাগ, গোয়েন্দা এবং এনফোর্সমেন্ট ইউনিটের কর্মকর্তাদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা প্রত্যক্ষ করতে যান।
পরিদর্শনকালে জরুরি বিভাগ সংশ্লিষ্ট কয়েকটি বিভাগ পরিদর্শন করেন। সেবাপ্রত্যাশী রোগী এবং তাদের স্বজনদের সাথে কথা বলেন। জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন। রোগীদের কাছে হাসপাতালে দালালদের দৌরাত্ম, ডাক্তারদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ঔষধের সরবরাহ না থাকা, অবহেলা, ভোগান্তির অভিযোগ শোনেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

