ফুলবাড়ীতে জমি বিরোধে বিষ প্রয়োগে আমন ধান নষ্টের অভিযোগ

সংবাদ থেকে
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক: দিনাজপুরের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে জমিতে রোপণ করা আমন ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক মো. ইয়াকুব (৪৬)।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ১ নম্বর এলুয়াড়ী ইউনিয়নের উত্তর শিবপুর মৌজায় এ ঘটনা ঘটে বলে জানান অভিযোগকারী ও স্থানীয়রা।
ভুক্তভোগী কৃষক ইয়াকুবের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তরা তাঁর জমিতে রোপণ করা আমন ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করেছে। এতে তাঁর প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় একই গ্রামের মোকারম, ইসমাইল, আতাউর, মোতাকাব্বের, একরামুল, আকতার, আতাউর, জাকির ও রাসেলকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
