৬ নভেম্বর ২০২৬, ১১:১০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

সূত্র: Lakhokantho / বাংলাদেশ

সংবাদ থেকে

সামান্তা শারমিন জানান, তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছেন। দলের নেতাকর্মীদের গ্রুপেও পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে সামান্তা বলেন, প্রায় এক বছর ধরে এনসিপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে আলোচনা, লিখিত প্রস্তাব এবং মতবিনিময় করেছেন তিনি। বিশেষ করে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের বিরোধিতা করে নিজের অবস্থান তুলে ধরেছিলেন। তাঁর মতে, জামায়াত নীতিগত বা কৌশলগত কোনো দিক থেকেই এনসিপির উপযুক্ত রাজনৈতিক মিত্র নয়।

ফেসবুক পোস্টে সামান্তা শারমিনের অভিযোগ, এনসিপি নিজস্ব রাজনৈতিক পরিচয় ও আদর্শিক অবস্থান স্পষ্ট করতে পারেনি। বরং বড় রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত দলটির স্বতন্ত্র রাজনৈতিক সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে। তাঁর মতে, এতে গণ-অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা দুর্বল হয়েছে।

মূল প্রতিবেদন: Lakhokantho

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর