মানবিক বাংলাদেশ গড়তে শিশু সুরক্ষায় যৌথ উদ্যোগ নিতে হবে: ডেপুটি স্পীকার

সংবাদ থেকে
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত “শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস”-এর প্রথম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। ককাস সভাপতি সংসদ সদস্য শিরীন সুলতানা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ককাস-এর পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি ককাস-এর এ সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিশু অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংসদ সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিশু অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, দেশে শিশু অধিকার ও সুরক্ষার বিষয়ে বহু আইন বিদ্যমান থাকলেও আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে আইন, বাজেট এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয়ের পাশাপাশি স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি। তিনি তৃণমূল পর্যায়ে কর্মরত ব্যক্তিদের যথাযথ প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শিশু অধিকার বিষয়ে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা বাড়াতে সরকারের প্রচার-প্রচারণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



