৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

সূত্র: TechZoom / বাংলাদেশ

সংবাদ থেকে

গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এর নতুন স্মার্টফোন, রেডমি ১৭ ফাইভজি নিয়ে এসেছে। দ্রুতগতির কানেক্টিভিটি, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করতে স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ফাইভজি কানেক্টিভিটির পাশাপাশি, ডিভাইসটিতে সুবিশাল ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন ও প্রিমিয়াম লুকের জন্য ডায়নামিক আরজিবি লাইট ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীকে স্মার্টফোন ব্যবহারে অনবদ্য অভিজ্ঞতা দিবে।

প্রতিদিনের ব্যস্ত ডিজিটাল লাইফস্টাইলের জন্য তৈরি রেডমি ১৭ ফাইভজি ব্যবহারকারীদের দ্রুততম ইন্টারনেট স্পিড, স্মুথ ভিডিও স্ট্রিমিং, রেসপন্সিভ অনলাইন গেমিং ও নিরবচ্ছিন্ন ব্রাউজিং আভিজ্ঞতা নিশ্চিত করবে। এর উন্নত স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর প্রতিদিনের স্মুথ পারফরম্যান্স ও মাল্টিটাস্কিং নিশ্চিত করতে সহায়তা করবে। যা শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের পাশাপাশি, কাজ, পড়াশোনা ও বিনোদনের ক্ষেত্রে স্মার্টফোনের ওপর নির্ভর করেন এমন ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ ডিভাইস।

রেডমি ১৭ ফাইভজিতে সুবিশাল ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের দীর্ঘসময় ধরে কানেক্টেড রাখতে সক্ষম। ডিভাইসের ডাউন টাইম কমাতে ৪৫ ওয়াট টার্বো চার্জিংয়ের পাশাপাশি, এতে ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট ও ৬.৯ ইঞ্চি ডিসপ্লে রয়েছে; যা ব্যবহারকারীদের স্মুথ স্ক্রলিং ও অনন্য ভিউইং অভিজ্ঞতা নিশ্চিত করবে। স্মার্টফোনটিকে আরও ডিউরেবল করতে এতে কর্নিং গরিলা গ্লাস ৭আই ও আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিজট্যান্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা প্রতিদিনের স্ক্র্যাচ ও ড্রপ থেকে ডিভাইসটিকে সুরক্ষিত রাখবে।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর