
Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
প্রিমিয়াম ফিচার ও দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি দিয়ে বাজারে আসা Samsung Galaxy S26 FE নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। তবে ফোনটির দাম, হার্ডওয়্যার আপগ্রেড এবং কিছু গুরুত্বপূর্ণ ফিচারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন প্রযুক্তি বিশ্লেষক ও ব্যবহারকারীদের একাংশ। বিশেষ করে বাংলাদেশের বাজারে ১ লাখ ২১ হাজার ৯৯৯ টাকা দাম দিয়ে ফোনটি কেনা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
বাংলাদেশের বাজারে Galaxy S26 FE-এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১ লাখ ২১ হাজার ৯৯৯ টাকা। বর্তমান মেমোরি চিপের বাজারে মূল্যবৃদ্ধিকে দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবে এই মূল্যসীমায় ফোনটির হার্ডওয়্যার ও ফিচার বিবেচনায় ক্রেতাদের প্রত্যাশা আরও বেশি।
একই বাজেটে প্রতিযোগী ব্র্যান্ডগুলো উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি, দ্রুত চার্জিং এবং আরও আধুনিক ডিসপ্লে প্রযুক্তির স্মার্টফোন বাজারে আনছে। ফলে স্যামসাংয়ের নতুন ফ্যান এডিশন মডেলটির মূল্য ও সুবিধার মধ্যে ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

