অটোরিকশার চাকা ঘুরলেই চলে আবদুর রহমানের সংসার
Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে
বয়সের ভার, ঋণের কিস্তি আর তিন সন্তানের পড়াশোনার খরচ; নতুন বিধিমালায় বাড়ছে জীবিকার অনিশ্চয়তা
নাজমুল হোসেন : রাজধানীর ব্যস্ত সড়কে যাত্রী নিয়ে ছুটে চলেছেন ৫৪ বছর বয়সী আবদুর রহমান। অটোরিকশার হ্যান্ডেলে দুই হাত, মনে সংসারের নানা হিসাব। তিন সন্তানই স্কুলে পড়ে। তাদের পড়াশোনার খরচ, পরিবারের দৈনন্দিন ব্যয়—সবকিছুর দায়িত্ব তাঁর কাঁধে।
দীর্ঘদিন দিনমজুর হিসেবে কাজ করেছেন আবদুর রহমান। প্রায় ১০ বছর চালিয়েছেন প্যাডেলচালিত রিকশা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক পরিশ্রমের কাজ আগের মতো সহজ ছিল না। তাই জীবিকার তাগিদে দুই বছর ধরে চালাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


