৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

দ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১৬১২ পর্যটক

সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে

অনুমোদন জটিলতা কাটিয়ে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার পর দ্বিতীয় দিনেই পর্যটকদের ব্যাপক আনাগোনা দেখা গেছে। শুক্রবারে (৬ নভেম্বর) কক্সবাজার থেকে ৩টি জাহাজ ১ হাজার ৬১২ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়েছে।

প্রশাসন ও পর্যটন খাত সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, প্রথম দিনে কেবল একটি জাহাজ চললেও দ্বিতীয় দিনে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়ার পাশাপাশি প্রথমবারের মতো যুক্ত হয় এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। সকালের দিকে নুনিয়ারছড়া ঘাট থেকে তিনটি জাহাজই নির্ধারিত সময় অনুযায়ী যাত্রা শুরু করে এবং দুপুরের মধ্যে পর্যটকদের দ্বীপে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার মৌসুমের প্রথম দিনে ৮৩৬ জন পর্যটক নিয়ে এমভি বারো আউলিয়া সেন্টমার্টিন গিয়ে রাতে ফিরে আসে। বর্তমানে এমভি বারো আউলিয়ার যাত্রী ধারণক্ষমতা ৮৫০ জন, এমভি কর্ণফুলীর ৭৩২ জন এবং এমভি টেকনাফের ৭১৬ জন।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর