মান্দায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারধরে আহত ৩
সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: মান্দা উপজেলায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে দুই নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন ওই গ্রামের সুকুমার পালের স্ত্রী লক্ষ্মী রানী পাল (৪৫), ছেলে ইমন কুমার পাল (২২) ও পুত্রবধূ শিউলি রানী পাল (১৯)।
মূল প্রতিবেদন: Sonali Sangbad
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


