দুই ভাইকে অপহরণের অভিযোগে ডিবি পুলিশের হাতে যুবক গ্রেপ্তার

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরে দুই ভাইকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর, ভয়ভীতি প্রদর্শন, ব্লাকমেলিং ও টাকা দাবির অভিযোগে হামিদুর রহিম পাপ্পু (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার পাপ্পু রাজপাড়া থানার বহরমপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
এজাহারের তথ্যমতে, গত ২৯ অক্টোবর রাত দেড়টার দিকে লক্ষ্মীপুর এলাকার গ্রীন সিটি হাসপাতালের সামনে থেকে ওমর ফারুক ও তাঁর ভাই মেহেদী হাসানকে তুলে নিয়ে যাওয়া হয় পাশের একটি আবাসিক হোটেলে। সেখানে তাঁদের মারধর করে দুটি মোবাইল, নগদ টাকা ও বিকাশ থেকে টাকা ছিনিয়ে নেয়া হয়।
পরে মোবাইল ফেরত দেয়ার বদলে ২০ হাজার টাকা দাবি করা হয় এবং মেহেদী হাসানের হাতে ইয়াবা বড়ি দিয়ে ভয় দেখিয়ে ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ১২ হাজার টাকা নিয়ে একটি ফোন ফেরত দেয়া হলেও বাকি টাকার জন্য হুমকি দেয়া হচ্ছিল। অভিযোগের প্রেক্ষিতে ডিবি পুলিশ ৫ নভেম্বর রাতে লক্ষ্মীপুর এলাকা থেকে পাপ্পুকে গ্রেপ্তার করে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




