জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়ার সমাধিতে শ্রদ্ধ সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের

সংবাদ থেকে
ঢাকা: ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন উদযাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে নতুন অধ্যায় সূচিত হয়েছিল, তা জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই ঐতিহাসিক প্রেক্ষাপট ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ শেরেবাংলা নগরস্থ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে ‘সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য’।
মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকালে সংগঠনটির পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি এবং সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক এবং জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সাধারণ সম্পাদক রুহুল আমীন-এর যৌথ নেতৃত্বে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


