বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী বিভাগীয় প্রধান ওয়াহিদা আক্তার

সংবাদ থেকে
মো: মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ভূতত্ত্ব (জিওলজি) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রভাষক ওয়াহিদা আক্তার। আগামী তিন বছরের জন্য তাঁকে এই প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে এই প্রথম কোনো নারী শিক্ষক বিভাগীয় প্রধানের দায়িত্ব পেলেন।
গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। জাবিপ্রবি আইনের প্রথম সংবিধির ধারা অনুযায়ী তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে এবং তিনি নিয়মানুযায়ী সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন। বর্তমান চেয়ারম্যানের কাছ থেকে দ্রুত দায়িত্বভার বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
শিক্ষকতার পেশায় যুক্ত হওয়ার আগে ওয়াহিদা আক্তার পেট্রোবাংলা (বাপেক্স), ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এবং পরিবেশ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


