জলপ্রবাহের ক্যানভাসে চেতনার লেন্স: ‘নদীলিপি’ প্রদর্শনীর দ্বিতীয় সন্ধ্যা
Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে
সংস্কৃতি ডেস্ক: রাজধানীর বনানীতে অবস্থিত ঢাকা গ্যালারিতে উন্মুক্ত হওয়া বহুমুখী চিত্রশিল্পী রাশিদ খানের একক চিত্রপ্রদর্শনী ও শিল্প-লেখক জাভেদ জলিলের কিউরেটোরিয়াল আয়োজনে চলছে ‘নদীলিপি : রিভার স্ক্রিপ্ট (River Script)’।
প্রথাগত কোনো ফিতা কাটার আনুষ্ঠানিকতা ছাড়াই শুরু হওয়া ১৫ দিনব্যাপী এই প্রদর্শনীর প্রথম দিকে লোকস্বল্পতা থাকলেও, গত ৬ নভেম্বর শুক্রবার দ্বিতীয় দিনে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঢাকা গ্যালারি প্রাঙ্গণে চিত্রপ্রেমী ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
ছাদ থেকে ঝুলানো তাম্রাভ জাল, ফিরোজা ও পলির উষ্ণ রঙে আঁকা ক্যানভাস, আর সাদা-কালো আঁচড়ের দ্যগতিময়তার মুখোমুখি হয়ে দর্শকরা প্রবেশ করেন এক ভিন্নতর নদী-চেতনায়।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗





