জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সূত্র: Jamalpur News24 / বাংলাদেশ

সংবাদ থেকে
এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নতুন প্রজন্মের কাছে দিবসের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
মূল প্রতিবেদন: Jamalpur News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗










