তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপ
Source: Dhaka News24 / Crime

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার শাহরিয়ার রেজা দীপকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৩১ অক্টোবর থেকে পরপর তিন দফায় টানা ৯ দিন রিমান্ডে নিয়ে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হয়। আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক ফিরোজ উদ্দিন।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


