নিউজিল্যান্ডের নির্বাচনে প্রাথমিক গণনায় সমানে সমানে ন্যাশনাল ও লেবার পার্টি

সংবাদ থেকে
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের নির্বাচনে শতকরা ২৭ ভাগ ভোট গণনার পর দেখা গেছে, বর্তমান ক্ষমতাসীন সেন্টার-রাইট ন্যাশনাল পার্টি এবং প্রধান বিরোধী দল লেবার উভয়েই প্রদত্ত মোট ভোটের ৩০ শতাংশের কাছাকাছি পপুলার ভোট পেয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ধুঁকতে থাকা অর্থনীতি এবং প্রধান দুই প্রতিদ্বন্দীর প্রতি ভোটারদের মোহভঙ্গের নির্বাচনে ন্যাশনাল পার্টির নেতৃত্বাধীন বর্তমান তিন-দলীয় জোটের হাতে মাত্র ১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে।
কমিশন আরও যোগ করেছে যে, মধ্যপন্থি ‘অপরচুনিটি পার্টি’ পার্লামেন্টে প্রবেশের জন্য প্রয়োজনীয় ৫ শতাংশের থ্রেশহোল্ড (সর্বনিম্ন সীমা) পূরণ করবে, যা সরকার গঠনের ক্ষেত্রে ‘কিংমেকার’ (প্রধান নিয়ামক) ভূমিকা পালন করতে পারে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗



