ঢাকা থেকে স্বল্প দূরত্বে চালু হবে তিন কমিউটার ট্রেন
Source: Dhaka News24 / Economy

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: নতুন লোকোমোটিভ ও ক্যারেজ (বগি) পেলে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-জয়দেবপুর (গাজীপুর) এবং ঢাকা-নরসিংদী রুটে নতুন কমিউটার ট্রেন সার্ভিস চালু করবে বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে গত ২৮ অক্টোবর এই চাহিদার কথা জানিয়ে রেলওয়ের মহাপরিচালককে চিঠি লেখা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন, রেলসেবা আধুনিক, যুগোপযোগী ও যাত্রীবান্ধব করতে ২০০টি মিটারগেজ ক্যারেজ সংগ্রহ করবে বাংলাদেশ রেলওয়ে।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

