ঐক্য ও সম্প্রীতির রাজশাহী গড়ার প্রত্যয় রাসিক প্রশাসকের
সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। ধর্মীয় বিশ্বাস ও মতাদর্শ ভিন্ন হলেও দেশের সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।
শনিবার রাজশাহী নগরের সিটি চার্চের হলরুমে ‘ধর্মীয় স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি), রাজশাহী জেলা শাখা এ সভার আয়োজন করে।
মূল প্রতিবেদন: Sonali Sangbad
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





