৭ নভেম্বর জিয়াউর রহমানের দিন: মৌলভীবাজারে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে এমপি এম নাসের রহমান

সংবাদ থেকে
মৌলভীবাজার২৪ ডেস্ক: ৭ নভেম্বর হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দিন মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে পৌরসভা মেয়র চত্বর সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করে আবার মেয়র চত্বর গিয়ে শেষ হয়।র্যালিতে নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ফেস্টুন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড শোভা পায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম নাসের রহমান বলেন,৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। সিপাহি-জনতার ঐক্যের এই দিনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তি দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


