হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংবাদ থেকে
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা হাইমচর উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর বিকাল ৪:০০ টায় হাইমচর উপজেলা বিএনপি পার্টি অফিস থেকে র্যালিটি বের হয়ে পুরো আলগী-বাজার প্রদক্ষিণ করে বিএনপি’র পার্টি অফিস গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন,হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিনুল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক খান, সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী,মোঃ বিল্লাল হোসেন আখন, আব্দুল কুদ্দুছ মেহনতী,যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতোয়াল, মোঃ আজিজুল হক বাবুল,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজী,ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন আনসারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ তানভীর গাজী, সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী শামীমসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালি শেষে সমাপনী বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী বলেন,যারা যারা দিনের বেলায় সপ্ন দেখে ওগো আপা আসতেছে ডিসেম্বরে আমরা কি ঘুমাইছি নাকি,এতো তাড়াতাড়ি তারা আমাদের সরিয়ে দিতে চায়! আপা আসবে, সরকারই আনবে খালেদা জিয়াকে যেখানে রাখছিল শেখ হাসিনাকে ও সেখানে রাখবে।আপনারা আজকে থেকে সজাগ থাকেন,আওয়ামী লীগের দোষর যাতে দেশে অশান্তি সৃষ্টি করতে না পারে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






