ঢাবি ক্যাম্পাসের একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ, আটক ৩

সংবাদ থেকে
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি, মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে একটি এবং সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় পৃথক সময়ে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং এ তথ্য নিশ্চিত করেছেন। বিস্ফোরণের সময় উপস্থিত জনতা তিনজনকে থানায় হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, টিএসসি এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাঁদের আটক করা হয়। এ সময় উপস্থিত লোকজন তাদের মারধর করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗