১০ নভেম্বর ২০২৬, ১৭:১২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

১ম-১২তম নিবন্ধিত শিক্ষকদের জন্য নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠকে ১ম থেকে ১২তম নিবন্ধিত শিক্ষকদের চাকরি প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারের নির্বাহী আদেশের সুপারিশ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সর্বশেষ সিদ্ধান্তের আলোকেই এই তাৎপর্যপূর্ণ সুপারিশ তুলে ধরা হয়।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ কমিটির সদস্য তাহসিনা রুশদীর, মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. জাহান্দার আলী মিয়া, বীথিকা বিনতে হোসাইন, মো. মুজিবুর রহমান এবং আতিকুর রহমান মোজাহিদ অংশ নেন। সভায় এনটিআরসিএ কর্তৃক পরিচালিত চলমান অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ প্রশাসনিক পদগুলোর নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতির চিত্র উপস্থাপন করা হয় এবং চলমান নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার বিষয়ে কমিটিকে আশ্বস্ত করা হয়।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর