‘ইত্যাদি’র অনুষ্ঠানে ২ শতাধিক মোবাইল ফোন চুরি!
সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে জয়পুরহাটের কালাইয়ে জড়ো হয়েছিলেন হাজারো দর্শক। এই বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে দর্শকদের দুই শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাম রতন (৪৬) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ চলে। আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ সংকেতের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটির দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে দর্শকরা আসতে শুরু করেন।
একপর্যায়ে মাঠে প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষের সমাগম হয়। দর্শকদের নিরাপত্তায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আড়াই শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



