মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে এমপি বাবুল

সংবাদ থেকে
জামালপুরের মাদারগঞ্জে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও পৌরসভার মেয়র পদপ্রার্থীরা নিজ নিজ অনুসারীদের নিয়ে শোডাউন করেন এবং তাদের শক্তি ও জনবল প্রদর্শনের চেষ্টা চালান। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদারগঞ্জ-মেলান্দহের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “যে আওয়ামী লীগকে দেশবাসী প্রত্যাখ্যান করেছে, সেই আওয়ামী লীগকে এই মাদারগঞ্জ, জামালপুর তথা বাংলাদেশে রাজনীতি করার আর কোনো সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগ যদি রাজপথে নামতে চায়, দেশবাসী তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ।”
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




