‘এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর সিনিয়র সিভিল সার্ভেন্টস অব বাংলাদেশ’ কোর্সে বাংলাদেশের ৩৪ কর্মকর্তা

সংবাদ থেকে
পাকিস্তানের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসি (এনএসপিপি) আয়োজিত ‘এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর সিনিয়র সিভিল সার্ভেন্টস অব বাংলাদেশ’ কোর্সে অংশগ্রহণের জন্য রবিবার, ৮ নভেম্বর ২০২৬ বাংলাদেশের ৩৪ জন কর্মকর্তা পাকিস্তানের লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্বাগত জানান এনএসপিপি’র ডিন Dr. Naveed Elahi এবং সেদেশে বাংলাদেশ হাইকমিশনের উপহাইকমিশনার ফজলে লোহানী বাবু।
পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা লাহোরের ন্যাশনাল স্কুল অফ পাবলিক পলিসিতে দুই সপ্তাহব্যাপী ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে রবিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাই কমিশনার ইমরান হায়দার প্রতিনিধিদলটিকে বিদায় জানান।
ইমরান হায়দার এই কর্মসূচিকে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, পেশাগত সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

