জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের ১১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থেকেও সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগে তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীকের নির্দেশনায় এ নোটিশ দেওয়া হয়। সহদপ্তর সম্পাদক জহিরুল ইসলামের স্বাক্ষরে পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
শোকজ পাওয়া নেতারা হলেন শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ খান, নবাব সলিমুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ রিমন, আ ফ ম কামাল উদ্দিন হল শাখার সভাপতি ফাহাদুর জামান শোভন ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন, শেরেবাংলা এ কে ফজলুল হক হল শাখার সভাপতি সাইফ বিন মাহবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম, শহীদ সালাম-বরকত হল শাখার সভাপতি সাইদুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ হল শাখার সভাপতি ফিরোজ আহমেদ পাপন, আল-বেরুনী হল শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখার সভাপতি হামিদুল্লাহ সালমান।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

