৯ নভেম্বর ২০২৬, ১৯:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

‘২ রুমের স্থাপনাকে মিনি স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়া হয়েছে’

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: উপজেলা পর্যায়ে বিগত সরকারের আমলে নির্মিত প্রথম পর্যায়ের মিনি স্টেডিয়ামগুলোকে নিছক ‘দুই রুমের স্থাপনা’ হিসেবে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, একটি টয়লেট ও ড্রেসিং রুমের মতো ছোট ঘর বানিয়ে সেটিকে মিনি স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার এ ধরনের প্রকল্পকে কোনোভাবেই মিনি স্টেডিয়াম হিসেবে স্বীকৃতি দেয় না এবং ভবিষ্যতে এ ধরনের দায়সারা স্টেডিয়াম নির্মাণের কোনো সুযোগ নেই।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটি উপজেলা স্টেডিয়ামে প্যাভিলিয়ন, গ্যালারি ও প্রেস বক্সসহ একটি আধুনিক স্টেডিয়ামের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশব্যাপী প্রায় ২০১টি উপজেলা স্টেডিয়ামের কাজ চলমান রয়েছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর