সৌদি আরবে হজ সম্মেলন ও প্রদর্শনী শুরু
Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: সৌদি আরবে চার দিনব্যাপী ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় আনুষ্ঠানিকভাবে এ আন্তর্জাতিক সম্মেলন ও প্রদশর্নীর উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে এ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
অনুষ্ঠানে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


