9 November 2026, 20:55 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মুন্সিগঞ্জে গড়ে তোলা হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক : শিল্পমন্ত্রী

Source: Dhaka News24 / Economy

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতি নদীর তীরে ৩০৮ দশমিক ৩৩ একর জায়গায় ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক।

আজ সোমবার ঢাকায় মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টার মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর কেমিক্যাল গোডাউন ও কারখানা কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মুন্সিগঞ্জে স্থানান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।

সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, হামিদুর রহমান, মো. আবদুল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান বেনজীর আহমেদ, বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারী মাচের্ন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেইন্টস, ডাইজ অ্যান্ড কেমিক্যালস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা এবং সংশ্লিষ্ট অংশীজনরা বক্তব্য দেন।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

More From This Source

Latest

Trending