দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: আজকের আধুনিক ও প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার প্রসার ঘটানো সময়ের দাবি বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।
সোমবার (৯ নভেম্বর) সিলেট নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ‘ডব্লিউএমসি বিজ্ঞান উৎসব-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিউক চেয়ারম্যান বলেন, ‘উইমেন্স মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা যেভাবে তাদের সৃজনশীল বিজ্ঞানভিত্তিক প্রকল্পগুলো তৈরি ও উপস্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের বিজ্ঞান উৎসব তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা বাড়াবে এবং ভবিষ্যতে তাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

