মধ্যবর্তী নির্বাচনে পরাজয় পর ট্রাম্প
Source: Dhaka News24 / International

সংবাদ থেকে
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পরও অর্থনীতি ও ইরান যুদ্ধের পক্ষে নিজের অবস্থান ধরে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দলের প্রচারণাগত ভুল এবং অভিবাসন নীতির অতিরিক্ত কঠোরতা স্বীকার করেছেন তিনি।
সিবিএস নিউজকে এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তার প্রশাসনের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা পদ হারাতে পারেন।
সাক্ষাৎকারটি সম্প্রচারের এক ঘণ্টার মধ্যেই হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসের পদত্যাগের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে ওয়াইলসের স্থলাভিষিক্ত হিসেবে স্টিফেন মিলারের নাম ঘোষণা করেন।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

