১০ নভেম্বর ২০২৬, ০২:৪৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান গ্রেফতার ৭ ॥ আ’লীগ নেতা কারাগারে

সূত্র: Habiganj Express / অপরাধ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম আজাদ (৫০), নিজামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক মিয়া (৪৫), গোপায়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া (৩৫), যুবলীগ নেতা আমিনুল ইসলাম মেম্বার (৪৭), পইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ছন্দু মিয়া (৫৬), লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান ওরফে ময়না মেম্বার (৬২) ও পইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনাম মিয়া (৪৮)। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, গত শনিবার দিবাগত রাতে শহরের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় এনাম মিয়া, আব্দুল মান্নান, ছন্দু মিয়া, আমিনুল ইসলাম ও সোহেল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম ও রফিক মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী একটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর