১০ নভেম্বর ২০২৬, ০৪:২১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

১৯৭২ সাল থেকে গোহাইলকান্দির স্থানীয় জনগণ সবাই আমাদের পিছনে লেগেছে! কিছুই কি ছিড়তে পেরেছে?

সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে

​স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একাধিক আহ্বান এর পর গোহাইলকান্দি হাই স্কুল এর পিছনের এলাকাবাসীদের সাথে সাংবাদিক দেখা করতে গেলে বহু এলাকাবাসী একত্রিত হয়ে সাংবাদিককে নিয়ে একটি নবনির্মিত দেয়াল দেখায়। অপ্রয়োজনীয় ভাবে যাহা এক তলার চাইতেও উঁচু। এবং ওই পাশে কোন ধরনের ভবন বা ইমারত বেষ্ঠনির প্রয়োজনে নির্মিত দেয়াল, তা-ও নয়।

​এলাকাবাসীর কাছে জানতে চাওয়া হলে তারা যার কথা বললেন, তাকে ফোন করে – “শত বছরের পুরোনো মেঠো পথটি হঠাৎ একটি নতুন সীমানা প্রাচীর তুলে কেন বন্ধ করে দিলেন? যার ফলে সাধারণ মানুষের যাতায়াতের চরম দুর্ভোগ সৃষ্টি হয়। প্রশ্নের উত্তরে “রিফাত শেখ” নামক এক তরুণ জানালেন — এটা আমার উইশ! এ ধরনের আন্তরিকতা বিহীন এমন উত্তরের পৃষ্ঠে- আপনাদের কি স্থানীয় জনসমর্থনের প্রয়োজন নেই? তার উত্তরে আরও গভীর তথ্য বেরিয়ে এলো, “১৯৭২ সাল থেকে স্থানীয়রা আমাদের পিছনে লেগেছে। কই? কিছুই কি ছিড়তে পেরেছে? আর, আপনারা তো আরেকটা নিউজ করার ইনগ্রেডিয়েন্ট পেয়ে গেলেন। তাদের সাক্ষাৎকার নিয়ে আরও বিস্তারিত নিউজ সংগ্রহ করে তারপরে লিখুন।”

​এই বক্তব্যের প্রেক্ষাপটে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায়, যাঁদের নিয়ে এই পরিস্থিতি, তাঁরা একটি শিক্ষিত ও সচেতন পরিবার। আইন সম্পর্কে সঠিক ধারণা না থাকার ফলেই হয়তো তাঁরা এমন সীমানা প্রাচীর দিয়ে শত বছরের পুরোনো মেঠো পথটি আটকে দিয়েছেন। অন্যদিকে, স্থানীয় এলাকাবাসীও সঠিক আইনটি না জানার কারণেই পথটা উন্মুক্ত করতে পারছে না।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর