রাস্তা পার হতে গিয়ে লেগুনা চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর

সংবাদ থেকে
চট্টগ্রামের পটিয়ায় রাস্তা পার হওয়ার সময় লেগুনার চাপায় তাসপিয়া নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গৈড়লারটেক এলাকায় একটি গ্যাস পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরী থেকে পটিয়াগামী একটি যাত্রীবাহী লেগুনা গৈড়লারটেক এলাকায় পৌঁছালে সড়ক পার হচ্ছিল তাসপিয়া। শিশুটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় লেগুনার চাপায় শিশুটির মৃত্যু হয়। গাড়ির ধাক্কায় ও উল্টে যাওয়ার ঘটনায় আহত হন আরও তিনজন।
আহত ব্যক্তিরা হলেন পটিয়ার কেলিশহর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে মো. ইকবাল (৩০), পটিয়া সদরের মৃত মোজাহের মিয়ার ছেলে মো. হাবিব (৪৫) এবং আহমদ রহমানের ছেলে আজগর আলী (১৭)।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



