১০ নভেম্বর ২০২৬, ১৫:৩১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চাঁদপুরে মাধ্যমিক স্তরে ৩৭ লাখ ২৮ হাজার বই বরাদ্দ

সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে

চাঁদপুরের ৮ উপজেলায় সরকারি-বেসরকারি মাধ্যমিক,মাদ্রাসা,ভকেশনাল ও এবতেদায়ী ৫ শ’১৭ শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে ৩৭ লাখ ২৮ হাজার ৫শ’১৩ কপি বইয়ের বরাদ্দ হয়েছে। ইতোমধ্যেই ওই সব বইয়ের চালান ৮০ ভাগ বই জেলায় এসে পৌঁছেছে বলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে ৬ নভেম্বর জানা গেছে।

তাদের তথ্য মতে, জেলার ২শ’৮৪ টি নিম্ম মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার জন্যে ৬ষ্ঠ হতে নবম শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামের জন্যে নতুন বইয়ের বরাদ্দ আসছে। এ সব বই স্ব স্ব উপজেলা বই সংরক্ষণাগারে যথা সময়ের মধ্যেই এসে পৌঁছবে। মাধ্যমিক স্তর ৬ষ্ঠ হতে নবম শ্রেণি ইংরেজি ভার্সন এর জন্য ১৩ হাজার ৬শ’ ৪০ কপি বইয়ের চাহিদা রয়েছে। কারিগরি প্রতিষ্ঠানের জন্য ৬৭ হাজার ৫শ’৯০ কপি বইয়ের প্রয়োজনে এর চাহিদা প্রেরণ করে চাঁদপুর মাধ্যমিক শিক্ষা অফিস।

কেবলমাত্র কারিগরি ও ইংরেজি ভার্সনের বই জেলর সরকারি টিকনিক্যাল উচ্চ বিদ্যালয় থেকে সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। আগামি ১ জানুয়ারি সরকারিভাবে ঘোষিত বই দিবস উপলক্ষে ৬ষ্ঠ হতে নবম শ্রেণির সকল শিক্ষার্থীর হাতে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বই বিতরণ করা হবে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর