১০ নভেম্বর ২০২৬, ২০:৫২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে: ড্যানিলোভিচ

সূত্র: Sarabangla / রাজনীতি

সংবাদ থেকে

ঢাকা: গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালনকারী অবসরপ্রাপ্ত মার্কিন কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ।

সোমবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন মূলত বাংলাদেশ সরকারকে দায়ী করার একটি কৌশল হতে পারে। এর মাধ্যমে তিনি দেশে ফেরার কথিত ইচ্ছা পূরণে সরকার বাধা দিচ্ছে—এমন একটি বার্তা দেওয়ার চেষ্টা করতে পারেন।

ড্যানিলোভিচ আরও বলেন, এর মধ্য দিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশও তাকে নিয়ে সৃষ্ট পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারে। এ ক্ষেত্রে তৃতীয় কোনো দেশকে শেখ হাসিনাকে গ্রহণে রাজি করানোর উদ্যোগও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর