ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (স্থানীয় সময়) দুপুর ১২টা ৪০ মিনিটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন।
সম্মেলনে তিনি একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন এবং সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২ টা ৪০ মিনিটে ইস্তাম্বুলে পৌঁছায়। ইস্তাম্বুলে যাত্রা বিরতি শেষে স্থানীয় সময় বিকেল আন্তালিয়ার উদ্দেশ্য রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মূল প্রতিবেদন: Dhaka News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗







